ভোরের ডাকের ২৬ প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে পালন

আপলোড তারিখঃ 2017-03-18 ইং
ভোরের ডাকের ২৬ প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে পালন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ভোরের ডাকের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের শ্লোগান এগিয়ে থাকার জন্য পড়–ন। গতকাল শনিবার  বেলা ১০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর ভোরের ডাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন,  জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সাহান ও মাফলাকাতুর রহমান সাজু, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক ,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ জিল্লু ও সাবেক সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। সভায় বক্তারা ভোরের ডাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও ২৬ বছর ধরে একটি পত্রিকা টিকে থাকা অবশ্যই সাফল্যের। এই সাফল্যের ধারাবাহিকতা চলুক বছরের পর বছর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)