প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাল বিতরণ করা হবে

আপলোড তারিখঃ 2020-07-29 ইং
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাল বিতরণ করা হবে ছবির ক্যাপশন:
ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে অস্বচ্ছলদের মধ্যে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, একটি স্বার্থনেস্বী মহল নানাভাবে এ চাল বিতরণ কার্যক্রমে বাধা প্রদান করছে। যাইহোক, গরীবের হক, গরীবকে পৌঁছে দেওয়া হবে। এ চালের আসল দাবিদার অস্বচ্ছল মানুষেরা। তারাই এ চাল পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাল বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর সুলতানারা রত্না, সিরাজুল ইসলাম, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, আবুল হোসেন, নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা ও শেফালী খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)