চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার : ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2017-03-18 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার :  ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার ভোর ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুই বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার ভোর ৬টা থেকে গতকাল শনিবার ভোর ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫জনকে গ্রেফতার করা হয়। ২৪ ঘন্টার পুলিশের বিশেষ অভিযানে আলমডাঙ্গা থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় ১০ জন, দামুড়হুদা মডেল থানা এলাকায় ৫ জন, জীবননগর থানা এলাকায় ৬ জন এবং আলমডাঙ্গা থানা এলাকায় ৪ জন। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)