মাদক ও চোরাচালান বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
মাদক ও চোরাচালান বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা ছবির ক্যাপশন:
দর্শনা প্রেসক্লাবে মতবিনিময়কালে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসানের মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান। মতবিনিময়কালে লে. কর্নেল কামরুল আহসান বলেন, ‘একটি দেশ ও জাতিকে মেধা শূন্য করে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিতে একমাত্র মাদকই যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। দেশের তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদকের কালো থাবায় আক্রান্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথ গুনছে। মাদক সেবনে অনেক তরুণ ও যুবসমাজ জীবনীশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা হারিয়ে তাঁদের সম্ভাবনাময় ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। আবার অনেকেই নেশার যন্ত্রণায় ধুকে ধুকে হারিয়েছে প্রাণ। এ ছাড়া মাদক সেবনের ফলে অধিকাংশ মাদকসেবীরায় জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। তাই দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। বর্তমান সরকার মাদকদ্রব্য ও চোরাচালনের ওপর ব্যাপকভাবে নজরদারি বাড়িয়েছে। আমাদের সীমান্তরক্ষীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাদক ও চোরাচালান রোধে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব হবে। এছাড়া সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধ করতে সাংবাদিকেরা ব্যাপক ভূমিকা পালন করতে পারে।’ এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নজরুল ইসলামের উপস্থপানায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক এফ এ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহেমুদ, হানিফ মণ্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপলু, মনিরুজ্জামান সুমন, মাহমুদ হাসান রনি, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, রিফাত, বাধন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)