কৃষিক্ষেত্রে কোনো সমস্যা না হয়, লক্ষ্য রাখতে হবে

আপলোড তারিখঃ 2020-07-21 ইং
কৃষিক্ষেত্রে কোনো সমস্যা না হয়, লক্ষ্য রাখতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সার ডিলারদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ডিএপি সারের ভর্তুকিপ্রাপ্ত সার ডিলারদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৮ জন সার ডিলারের হাতে ৭৮ লাখ ৩৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব একটা সংকটকালীন সময় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কঠিন সময়ে গুরুত্ব নির্দেশনা দিচ্ছেন। তাঁর নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো কৃষিক্ষেত্রে গুরুত্ব দেওয়া। তিনি কৃষক এবং কৃষিক্ষেত্রে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। নিজে প্রতিনিয়তই খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, কৃষি ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেজন্য লকডাউনের সময় কৃষি পণ্যসহ কৃষি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান খোলা ছিল। বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাড়ির আঙিনা থেকে শুরু করে কোথাও যেন এক টুকরো জমি খালি না থাকে, সেটির নির্দেশনাও দিয়েছেন তিনি। তিনি সকল চাষযোগ্য স্থানে চাষ করতে বলেছেন। আমরা বিশ্বাস করি, কৃষকের হাতের এই দেশে করোনাভাইরাস কৃষকের ওপর প্রভাব ফেলতে পারবে না। খাদ্য সংকট থাকবে না।’ চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সূফি রফিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)