ঝিনাইদহে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
ঝিনাইদহে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের ডাকবাংলা বাজার ত্রিমোহনী থেকে কালীগঞ্জ পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক ও ২১২ মিটার আরসিসি পাকা ড্রেন নির্মাণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুদোজা শুভ রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু এক দিন না যেতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেষ অমান্য করে সেই কাজ শুরু করেছেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ এবং ঠিকাদার। এ নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। খবরের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ জানান, ‘সরেজমিন পরির্দশনে দেখেছি অত্যান্ত নিম্নমানের রড, পাথর, বালি সিমেন্ট ব্যবহার করে সড়কটির পাশে ড্রেন নির্মাণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আমি ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারের মোবাইল ফোন করে বিষয়টি জানালে তিনি আমাকে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন।’ ইউএনও বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’ ইউএনও অভিযোগ করেন, ‘আমার নির্দোষ অমান্য করে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জ্যেতি বসু ও ঠিকাদার মিলে আবারো নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছেন।’ এদিকে ঝিনাইদহ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জ্যেতি বসু অভিযোগ অস্বীকার করে বলেন, শিডিউল মোতাবেক নির্মাণকাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার মজবুতকরণসহ ওয়ারিং কোর্সের কাজ চলছে। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকার ওপরে। তিনি বলেন, সড়কের পানি নিস্কাশনের জন্য ডাকবাংলা বাজার এলাকায় ২১২ মিটার আরসিসি পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ কাজের জন্য আলাদাভাবে প্রায় ২৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ড্রেনটি নির্মাণকাজের জন্য আমিনুল হক এন্টারপ্রাইজ নামের অপর এক ঠিকাদারকে নিয়োগ করা হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জ্যতি বসু জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তবে তাঁর দাবি, সড়কের পাশে স্তুপ করে রাখা নিম্নমানের পাথরসহ নির্মাণসামগ্রী আগে থেকেই বাতিল ঘোষণা করা হয়েছে। ডাকবাংলা বাজারের মানুষ অভিযোগ করেছেন, ডাকবাংলা ত্রিমোহনী থেকে কালীগঞ্জ সড়ক নির্মাণের সময় ট্রাকটর দিয়ে রাস্তায় চাষ করা হয়েছে। সড়কে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের রাবিস ইটের খোয়াসহ ধুলা-বালি। গত (২০১৯-২০) অর্থবছরে কাজটি শুরু করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহ সড়ক বিভাগের ওয়ার্ক চার্জ (অস্থায়ী) হিসেবে এক কর্মচারীকে দিয়ে এসও-এর কাজ করানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)