ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা সংগ্রহ করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৫ জনের পজিটিভ ও ৫ জনের নেগেটিভ। শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার ১ জন, গোবিন্দপুরের চাল ব্যবসায়ী একই পরিবারের তিনজন ও পাইকপাড়ার একজন। এ দিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন। এ দিয়ে মোট সুস্থ হলেন ২২৭ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২১ জন। বাকি ১১৮ জন হোম আইসোলেশন তথা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ ৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে প্রেরণ করা হয়েছে।
