চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে সাংবাদিক সেলিম রেজা অপহরণ মামলায় : মন্টু ও শাহিনকে গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-03-16 ইং
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে সাংবাদিক সেলিম রেজা অপহরণ মামলায় : মন্টু ও শাহিনকে গ্রেফতার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হিজলগাড়ী বাজারে অভিযান চালিয়ে দৈনিক সময়ের সমীকরণের সাংবাদিক ও হিজলগাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম রেজাকে অপহরণ মামলায় সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী হিসাবে সাইফুল আজম মিন্টু ও শাহিন আহম্মেদকে  গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকালই আদালতে সোর্পদ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এদিকে এঘটনায় বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে মিন্টু ও শাহিনকে পুলিশ গ্রেফতার করাই জনমনে ফিরে এসেছে স্বস্তি। অনেকেই করেছেন মিষ্টি বিতরন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে হিজলগাড়ী বাজারে অভিযান চালিয়ে  হিজলগাড়ী বাজারের ঔষধ ব্যবসায়ী ও দৈনিক সময়ের সমীকরন পত্রিকার হিজলগাড়ী প্রতিনিধি সাংবাদিক সেলিম রেজাকে অপহরণের মামলায় সন্দোহভাজন আসামী বহু অভিযোগে অভিযুক্ত পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসীদের আশ্রয় দাতা সাইফুল আজম মিন্টু ও তার আরেক এক সহযোগি হিজলগাড়ী বাজার পাড়া মৃত শাহাবদ্দিনের ছেলে শাহীন আহম্মেদ ওরফে জুন্নুন ডিঙ্গেদহ বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। মিন্টু ও শাহীনের বিরুদ্ধে পুলিশের কাছে চাঁদাবাজি, অপহরণ, মাদক ও এলাকায় নিজস্ব বাহিনী তৈরী করে সন্তাসী কর্মকান্ড চালানোর বহু অভিযোগ আছে। এদিকে মিন্টু ও শাহীনকে পুলিশ গ্রেফতার করে গতকালই আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এ দিকে আলোচিত মিন্টু ও শাহিনকে পুলিশ গ্রেফতার করাই জনমনে ফিরে এসেছে স্বস্তি।গোপনেঅনেকেই করেছেন মিষ্টি বিতরন। বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)