ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক বনায়ন জোন চুয়াডাঙ্গার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলম সরকার।
এ সময় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মাসুম আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সামাজিক বনায়ন জোন চুয়াডাঙ্গার বন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ একটি ফলজ, একটি ভেষজ ও একটি বনজ গাছের চারাও রোপণ করেন। জেলায় চলতি মৌসুমে প্রতিটি উপজেলায় বিভিন্ন প্রজাতির ২০ হাজার ৩২৫টি করে মোট ৮১ হাজার ৩শ টি চারা বিতরণ ও রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
