মেহেরপুর পৌরসভা নির্বাচনের পুনঃতফশীল ঘোষনা আগামী ২৫ এপ্রিল নির্বাচন

আপলোড তারিখঃ 2017-03-15 ইং
মেহেরপুর পৌরসভা নির্বাচনের পুনঃতফশীল ঘোষনা আগামী ২৫ এপ্রিল নির্বাচন ছবির ক্যাপশন:

`meherpur

মেহেরপুর অফিস: দীর্ঘ অপেক্ষার পর মেহেরপুর পৌরসভার নির্বাচন আগামী ২৫এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে । তফশীল অনুযায়ী আগামী ২৫এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । নির্বাচন কমিশনের নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার দুপুরে পুনঃতফশীল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার । মেহেরপুর পৌর নির্বাচনের আগের ঘোষিত তফশীলের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গত বছরের ৬ অক্টোবর তফশীল স্থগিত করেছিল নির্বাচন কমিশন । সীমান্ত সংক্রান্ত জটিলতার মামলায় উচ্চ আদালতের নির্দেশে ওই নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন । পুনঃতফশীল ঘোষনা অনুযায়ী আগামী ২৭ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন । যাচাই-বাছাই ২৯ মার্চ ও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল । এ ছাড়া ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল । এদিকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফশীল ঘোষনা করায় শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের পক্ষে । জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে তফশীল ঘোষনার পরপরই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় । অপরদিকে পুনঃতফশীল ঘোষনা করায় মেহেরপুর পৌরবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে এবং সেই সাথে দীর্ঘ অপেক্ষার পর তাদের ভোটাধিকার ফিরে পেয়ে পৌরবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)