মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জাল কাগজপত্র দেয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হিরা ও মনিরুল জেলহাজতে : জাকির ও সাদিককে খুঁজছে পুলিশ

আপলোড তারিখঃ 2017-03-14 ইং
মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জাল কাগজপত্র দেয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হিরা ও মনিরুল জেলহাজতে : জাকির ও সাদিককে খুঁজছে পুলিশ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জাল কাগজপত্র প্রদানের মামলায় গ্রেফতার দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত নুরুল ইসলাম হিরা ও মনিরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ বিচারক। মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএ’র জাল একনলেজমেন্ট সিøপ দেয়ার ঘটনায় হিরা ও মনিরুলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় একই রেজিস্ট্রেশন ন¤\^রে দুইটি বাইক চলছিলো। এই ঘটনায় ওই রেজিস্ট্রেশন ন¤\^রে ব্যবহৃত একটি বাইকের মালিক সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমানকে বিআরটিএ’র জাল কাগজপত্র দেয়ায় থানায় একটি মামলা করা হয়। নুরুল ইসলাম হিরা, মনিরুল ইসলাম, বিআরটিএ অফিসের জাকির ও তার ভাই সাদিককে আসামী করে ডা. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। গত সোমবারই ওই মামলায় আসামী মোটরসাইকেল মিস্ত্রী নুরুল ইসলাম হিরা এবং বিআরটিএ’র দালাল মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার মামলাত তদন্তকারী কর্মকর্তা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করেন। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, মামলার অপর দুই আসামী বিআরটিএ অফিসের জাকির ও সাদিককে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। তারা পলাতক রয়েছে। দ্রæত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)