চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার নিজাম উদ্দীন

আপলোড তারিখঃ 2017-03-14 ইং
চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার নিজাম উদ্দীন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ কর্মকর্তার বদলী করা হয়েছে। চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দীনকে বদলী করা হয়েছে। এছাড়া বদলীকৃত অন্যান্য পুলিশ সুপার হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন পিপিএমকে পুলিশ সুপার জামালপুর, কেএমপির উপ-পুলিশ কমিশনার জিয়াউল হককে পিটিসি টাঙ্গাইলের পুলিশ সুপার, এনটিএমসি এর সিনিয়র ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন (পুলিশ সুপার) এ এফ এম আনজুমান কালামকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার পরিতোষ ঘোষকে কুমিল্লা অঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, কুমিল্লা অঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার রেজাউল করিম পিপিএমকে সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার বরকতুল্লাহ খানকে পুলিশ সুপার সুনামগঞ্জ, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন-অর-রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। ১৪ মার্চ, ২০১৭ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)