চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2017-03-14 ইং
চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:

`Chuadanga

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খরিফ-১ এর ২০১৬-১৭ মৌসুমে গ্রীস্মকালীন মুগডাল উৎপাদনে প্রণোদনা কর্মসুচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় ৩৫০ জন কৃষকদের মাঝে মুগডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে প্রমূখ। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের জানান, কৃষি বান্ধব সরকারের সময়োপযোগী প্রয়াস এটা যার মাধ্যমে কৃষকেরা ডাল ফসল উৎপাদনে আগ্রহী হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)