মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২০০৯ সালের তথ্য আইন বিষয়ক জনঅবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড গোলাম রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন, এনডিসি রামানন্দ পাল, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ। মুজিবনগর অফিস জানিয়েছে, মেহেরপুর মুজিবনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার সময় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে মুজিবনগর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের মাননীয় সচিব মো: রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা অতিরিক্ত কমিশনার রাশেদুল মান্নাফ কবির। উক্ত জনঅবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য সাধারণ জনগনের তথ্য জানার অধিকার সম্পর্কে আইনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন বতর্মান সরকার সাধারণ জনগনের তথ্য জানার জন্য তথ্য অধিকার কমিশন গঠন করেছে। তথ্য আইনের আওতাধীন প্রতিষ্ঠানগুলো সাধারন জনগনকে তথ্য দিতে বাধ্য থাকবে, একটি নিদিষ্টি আবেদন ফর্মে আবেদন করে নিদিষ্ট সময়ের মধ্যে তথ্য দিতে হবে এতে সরকারের সাধারন জনগনের কাছে জবাবদিহিতা থাকবে, এছাড়াও তিনি তথ্য অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেল প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, ইউনিয়নের সদস্য ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম। গাংনী অফিস জানিয়েছে, গাংনীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়ছে। রোববার সকালে গাংনী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন, সহকারী পরিচালক মোঃ সালাউদ্দীন, সিনিয়র প্রোগ্রাম অফিসার (এমআরডিআই) হামিদুল ইসলাম হিল্লোল ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন। জন অবহিতকরণ সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বর, সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
