মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পুষ্পমাল্য অর্পন

আপলোড তারিখঃ 2017-03-11 ইং
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পুষ্পমাল্য অর্পন ছবির ক্যাপশন:

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের সদর উপজেলার ষোলমারী গ্রামের বাঙ্গালপাড়ার বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লা (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি.........রাজিউন)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শারীরিক ভাবে অসুস্থ্য হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে মারা যান। শনিবার সকাল বিকেল সাড়ে ৫ টার দিকে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় নিজ গ্রাম ষোলমারী কবরস্থানের পাশে । জানাযা শেষে কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার দাফন সম্পন হয়েছে। তার স্ত্রী ও ২টি ছেলে, ২টি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযা অনুষ্ঠানে মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন। এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)