মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামে সরকারি জমিতে ঘর নির্মাণ

আপলোড তারিখঃ 2017-03-11 ইং
মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামে সরকারি জমিতে ঘর নির্মাণ ছবির ক্যাপশন:

মুন্সিগঞ্জ প্রতনিধি: আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান লিখিতভাবে উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসকে অবহিত করে একটি পত্র দিয়েছেন। পত্রে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারি সজল হোসেন গড়গড়ি আবাসন প্রকল্প পরিদর্শনে গেলে দেখতে পায় আবাসন প্রকল্পের নিকট গড়গড়ি গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে হানেফ আলী সরকারি জায়গার উপর দেয়াল নির্মাণ করে উপড়ে টিন দিয়ে ঘর নির্মাণ করেছে। এ ব্যাপারে উক্ত ঘর অপসারেনের জন্য তাকে বার বার নেটিশ দিলেও ঘর অপসার না করে আমাদেরকেই হুমকি দিচ্ছে। এ ব্যপারে সরেজমিনে তদন্ত করে তাকে পুনরায় অনুরোধ করলে সে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে গালি গালাজ করে। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান উল্লেখিত তফসিল বর্ণিত জায়গা মৌজা- ৮৫ নং গড়গড়ি, খতিয়ান- ০৬, দাগ নং- ১৫৮০ জমি- ৩.৮৭ শতক, শ্রেণী সরকারি রাস্তা। উল্লেখিত সরকারি জায়গা থেকে অবৈধভাবে নির্মাণাধীন ঘর অপসারনের জন্য উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসকে অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)