ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ৬জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় পান্না সিনেমা হল রোড সংলগ্ন সান ডিয়ান চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ এবিএম মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একমাত্র খেলাধুলায় পারে মাদককে নির্মূল করতে। তাই আমাদের যেকোন ধরণের খেলাকে গুরুত্ব দিয়ে সমাজকে মাদকমুক্ত করতে হবে। অনুষ্ঠানে ক্রীড়া অঙ্গানে বিশেষ অবদান রাখায় ৬জন সম্মানিত ব্যক্তিকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা। সম্মাননা প্রাপ্ত হলেন চুয়াডাঙ্গা’র কৃতি ফুটবলার স্বনালী তারকা ফুটবলার এ্যাড ওয়ার্ড প্রাপ্ত মাহমুদুল হক লিটন, পৃষ্ঠপোষক হিসেবে প্রবাসী শরিয়ত, ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম ও ফুটবলার মিলন বিশ্বাস। অনুষ্ঠান শেষে অতিথিসহ উপস্থিতিদের প্রীতিভোজ করানো হয়। সার্বিক পরিচালনা করেন এ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
