মুজিবনগর সোনাপুরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : ফল খাওয়ানোর কথা বলে পার্শবর্তী মাঠে নিয়ে ধর্ষন

আপলোড তারিখঃ 2017-03-11 ইং
মুজিবনগর সোনাপুরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : ফল খাওয়ানোর কথা বলে পার্শবর্তী মাঠে নিয়ে ধর্ষন ছবির ক্যাপশন:

মুজিবনগর অফিস: মেহেরপুর মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন প্রাথমিক ভাবে গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র মাজেদুল হক শিশুটিকে ফল খাওয়ানোর নাম করে রাস্তায় থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ফসলের মাঠে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি তার বাড়ি ফিরে এসে বিষয়টি তার অভিভাবদের জানায়। অসূস্থ্য হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাফিক-উন নবী সিয়াম জানান, প্রাথমিকভাবে মেয়েটির গোপানাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নিলে মেডিকেল টিম গঠনের মাধ্যমে শিশুটিকে পরিক্ষা-নিরিক্ষা করা হবে। তারপর নিশ্চিত করে বলা যাবে ধর্ষন কি না। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাজী কামাল হোসেন জানান, ঘটনা জানার পর পরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)