ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ ১জন আটক

আপলোড তারিখঃ 2017-03-10 ইং
ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ ১জন আটক ছবির ক্যাপশন:

`Jhenidah-Arrest-Photo-10-03`ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে আকতার হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০মার্চ) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেল-লাইনের পাশ থেকে তাকে করা হয়। আটক আকতার হোসেন ওই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইছাহক আলীর ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি র’) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি  বারোবাজার রেল-লাইনের পাশে নাশকতা কর্মকান্ড চালানোর জন্য আকতার হোসেন ওই এলায় অবস্থান করছে।  এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আকতার হোসেনকে আটক করে। সে ওই এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাসীমুলক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)