মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফরের বাসে গণডাকাতির প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2017-03-08 ইং
মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফরের বাসে গণডাকাতির প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:

`meherpur

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফর বাসে গণডাকাতির প্রতিবাদে ও ডাকাতদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে  পৌর ডিগ্রী কলেজের উদ্যোগে মেহেরপুর-কাথুলী সড়কে কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে কলেজের শিক্ষক/কর্মচারী সহ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে টায়ারে আগুন জ্বালিয়ে ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  বক্তারা জানান, গত ৫ মার্চ কলেজ থেকে ৬টি বাসযোগে নওগাঁ পাহাড়পুরের সোমপুর বোদ্ধ বিহার থেকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে একদল ডাকাত অস্ত্রের মুখে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত ডাকাত দলের সর্দার সহ ৪ ডাকাতকে পুলিশ আটক করেছে এবং প্রত্যক্ষদর্শিরা তাদের সনাক্ত করেছে। প্রশাসনের কাছে বক্তাদের দাবী রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আটকৃত ডাকাতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবী জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)