কানাইডাঙ্গা বিদ্যালয়ে মিড ডে মিল প্রদান

আপলোড তারিখঃ 2017-03-08 ইং
কানাইডাঙ্গা বিদ্যালয়ে মিড ডে মিল প্রদান ছবির ক্যাপশন:

কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ব্যক্তিগত অর্থায়নে মিড ডে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে গতকাল বুধবার দুপুর ১টার দিকে কানাইডাঙ্গা সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের সভাপতি সানোয়ার হোসেন মন্টুর সভাপতিত্বে আলোচনাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবিদ আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, বিদ্যালয়টির সভাপতি সানোয়ার হোসেন মন্টু, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ, সোহরাব হোসেনসহ কানাইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোমানা, হাসিনা, রমজান, রিক্তা, ওবাইদুর, মানবাধিকার কর্মী ফজলুল হক, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, সুলতান জসিমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)