মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীতে পিকনিকের গড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকা ডাকাতি

আপলোড তারিখঃ 2017-03-06 ইং
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীতে পিকনিকের গড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকা ডাকাতি ছবির ক্যাপশন:

মেহেরপুল অফিস: গতকাল সোমবার ভোর রাত তিনটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফরের ৬টি যানবাহন থেকে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ থেকে ৬টি বাস ভাড়া করে নঁওগা জেলার পাহাড়পুরের সোমপুর বোদ্ধ বিহারে শিক্ষা সফর শেষে মেহেরপুর ফিরছিল। দিন শেষে গতরাত তিনটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে পৌছালে গাছ কেটে রাস্তায় ফেলে অস্ত্রের মুখে ঘন্টাব্যাপী ডাকাতদল ডাকাতি করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পাওয়ার সংগে সংগে ঘটনাস্থলে পৌছেছে কিন্তু তার আগে ডাকাতদল পালিয়ে গেছে। ডাকাত দল ধরতে অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)