গাংনী পৌর মেয়র আশরাফ ভেন্ডারের প্রতিশ্র`তি বাস্তবায়ন মেহেরপুর পল্লী বিদ্যুতের ভিআইপি ফিডারের সুবিধা পাবেন বাঁশবাড়িয়া গ্রামবাসি

আপলোড তারিখঃ 2016-08-30 ইং
গাংনী পৌর মেয়র আশরাফ ভেন্ডারের প্রতিশ্র`তি বাস্তবায়ন মেহেরপুর পল্লী বিদ্যুতের ভিআইপি ফিডারের সুবিধা পাবেন বাঁশবাড়িয়া গ্রামবাসি ছবির ক্যাপশন:
`Gangniগাংনী অফিস: গাংনীর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহকরা এখন থেকে ভিআইপ ফিডারের সুবিধা পাবেন। মেহেরপুর পল্লী বিদ্যুতের ৩ নম্বর ফিডারের আওতাধীন বাঁশবাড়িয়া এলাকার লোকজনকে ভোটের সময়ে পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার এ প্রতিশ্র`তি প্রদান করেছিলেন। গতকাল সোমবার পল্লী বিদ্যুত সমিতি ভিআইপি ফিডারের সাথে ৩ নম্বর ফিডারটি আনুষ্ঠানিক ভাবে যুক্ত করেন। ফলে ওই গ্রামের লোকজন বিদ্যুতের লোড শেডিং থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। পল্লী বিদ্যুত অফিস সুত্রে জানা গেছে, ৩ নং ফিডারটির অধিন বাঁশবাড়িয়া গ্রামের লোকজন পৌরসভার নাগরিক হওয়া স্বত্ত্বেও বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তাদের দির্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পৌর নির্বাচনের সময়ে মেয়র আশরাফুল ইসলাম তাদের কথা দিয়েছিলেন পৌরসভার ফিডারের সাথে যুক্ত করা হবে। তার আলোকে পৌর কর্তৃপক্ষ মেহেরপুর পল্লী বিদ্যুতের কাছে ভিআইপি ফিডারে অন্তর্ভুক্ত করণের আবেদন জানান। এ আবেদনের প্রেক্ষিতে বাঁশবাড়িয়া গ্রামটিতে ভিআইপি ফিডারের আওতায় আনা হল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাংনী পৌর মেয়র আরশাফুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসের ইঞ্জিনিয়ার খাইরুুল ইসলাম, গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহম্মেদ, বাশবাড়িয়া বাজার কমিটির সভাপতি সামসুজামান, পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ক্রীড়া প্রেমিক সাইফুল ইসলাম, গাংনী উপজেলা শ্রমিক কল্যাণ উপ-কমিটির সম্পাদক ফারুক হোসেন (সেন্টু), যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বুলবুল ষ্টুডিওর মালিক বুলবুল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটির সাবির্ক পরিচালনায় ছিলেন টুটুল মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)