সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ যুগিরহুদায় ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের সামনে এক গোডাউনের ৪টি তালা ভেঙে চোরেরা প্রায় দেড় লক্ষাধীক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে শংকরচন্দ্র ইউনিয়নের মৃত আবু মুসার ছেলে ও ব্যবসায়ী রায়হান উদ্দীনের ভাগনে রাশিদুল ইসলাম নান্টুর গোডাউনে গত রবিবার রাতে চোরেরা গোডাউনের ৪টি তালা ভেঙ্গে ২৫ বস্তা শুট একানি, ও ১৫ গাইট বোঝায় পাট চুরি করে নিয়ে যায়। এবং সরোজগঞ্জ বাজারে মাদ্রাসাপাড়ায় ওয়াদুদজ্জামানের গোডাউনের তালা ভেঙে ২ বস্তা মুশুরি চুরি করে নিয়ে যায়।এই বিষয়ে নান্টু বলে রাতে সংর্ঘবন্ধ চোরেরা আমার গোডাউনের ৪টি তালা ভেঙে পাট, ও একানি চুরি করে নিয়ে যায়। যার মূল্য হত আনুমানিক দেড় লক্ষাধীক টাকা। শুধু তাই নয় সরোজগঞ্জ বাজারে ব্যবসায়ী সেলিম মল্লিকের , মাজেদুল হক কালুর, মশিউর রহমানের গোডাউনে চোরেরা চুরির হামলা চালায়।এই বিষয়ে ব্যবসায়ী রাশিদুল ইসলাম নান্টু বলে আমার গোডাউনের তালা ভেঙে চোরেরা ২৫ বস্তা শুট একানি, ও ১৫ গাইট বোঝায় পাট চুরি করে নিয়ে যায়।এতে আমার চুরি হওয়া মালামালের দাম হবে প্রায় দেড় লক্ষাধীক টাকার।
