ছবির ক্যাপশন:
দর্শনা থেকে ওয়াসিম রয়েল: মাদক বর্তমানে আমাদের দেশ, জাতির, সমাজ ও পরিবারের ক্ষতিগ্রস্থ করার একটি মারাক্তক ব্যাধী। বর্তমান সমাজে মাদকের কারনে উঠতি বয়সী যুবকেরা তাদের গন্তব্য স্থানে পৌছাতে হিমশিম খাচ্ছে। এ দেশ থেকে মাদক নির্মূল করতে পারলে ২০২১ সালের আগেই এ দেশ মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পাবে। এ ব্যাধি নির্মূল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে মাদক নির্মূলে প্রশাসনের সহয়তা করা একান্ত প্রয়োজন। জেলা পুলিশের উদ্যোগে যে সমস্ত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী মাদক সেবন ও মাদক ব্যবসা না করার শর্তে আতœসমর্পন করছেন, তাদের পূর্ণবাসনের জন্য অবশ্যই জেলা পুলিশ ও সরকার তাদের দেখভাল করবে। সেই সাথে আগামী ৬ তারিখের মধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পন না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জেলা পুলিশ-বিজিবি ও প্রশাসন। গতকাল শুক্রবার বিকালে দর্শনা দর্শন সিনেমা হলের মাঠে উপরোক্ত কথা গুলো বললেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক আমির মজিদ বলেন মাদক ব্যাবসায়ীরা যত শক্তিশালী হউক না কেন আপনাদের সহযোগিতাই মাদক নির্মূল করব। আর মাদকের সাথে আমার বিজিবি কোন সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ব্যাবসায়ীদের আত্মসমর্পনের সুযোগ করে দিয়ে আজকের দিন নিয়ে সর্বমোট ৪শত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সুস্থ সুন্দর জীবনযাপন করার খাতায় নাম লেখালো। আর এখনো যারা প্রশাসনের ডাকে আতœসমর্পন না করে তারা যাদি আগামী ৬ তারিখের মধ্যে আতœসমর্পন না করে তাহলে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। আরও বলেন এসকল মাদক ব্যবসায়ীদের সাথে কোন পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, এড. কমরেড শহিদুল ইসলাম, দর্শনা সরকারী কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, দর্শনা কাস্টমস্ সুপারেন্টেন্ড মোস্তাফা কামাল, দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম, দর্শনা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, গণউন্নয়ন গ্রন্থগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ান, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান এনামুল হক ইনু, অনির্বানের সভাপতি ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, রুস্তম আলী, আ’লীগ নেতা গোলাম ফারুক আরিফ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি পিপুল সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আ: হান্নান ছোট, দর্শনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জোল হোসেন তপু। বক্তব্য শেষে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন মতবিনিময় সভার অনুষ্ঠানে দর্শনাসহ পার্শ্ববর্তি এলাকার প্রায় ৬৯জন মাদকাসক্ত ও মাদক ব্যাবসায়ী আত্মসমর্পন করেন। এসময় অতিথিগণ তাদের ফুলেল সুভেচ্ছা দিয়ে বরন করে নেয়।এসময় উপস্থিত ছিলেন আলী মুনসুর বাবু, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, আক্তারুজ্জামান, ঠান্ডু, দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন। দর্শনার বিভিন্ন পেশাজীবি ও সাধারন মানুষ দর্শনা পুলিশসহ ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনকে এরকম সুচিন্তিত পদক্ষেপ গ্রহন করার জন্য সাধুবাধ জানায়।
