চুয়াডাঙ্গা বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক

আপলোড তারিখঃ 2017-03-04 ইং
চুয়াডাঙ্গা বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো: আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ছয়ঘড়িয়া পাকা রাস্তার উপর হতে ১জন আসামীসহ (মোজ্জাফর হোসেন(২৩), পিতা-মঞ্জুরুল আলী, গ্রাম-ঝাঝাডাংগা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা) ১৪২ বোতল ফেন্সিডিল এবং ০১ টি ইলেকট্রিক চার্জার ভ্যানগাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক ম্ল্যূ ১,০৬,৮০০/-(এক লক্ষ ছয় হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের গড়াই মাঠ নামক স্থান হতে ৮৪ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক ম্ল্যূ ৩৫,৩৫০/-(পয়ত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা মাত্র। উপরে আটককৃত ২২৬ বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাঁজা এবং ০১ টি চার্জার ভ্যানগাড়ী এর সর্বমোট মূল্য ১,৪২,১৫০/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল/গাঁজা/ভ্যানগাড়ী থানাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে বলে ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)