দামুড়হুদায় বরের প্রাইভেটকারের সাথে গরু বোঝায় ট্রাকের সংঘর্ষ

আপলোড তারিখঃ 2017-03-03 ইং
দামুড়হুদায় বরের প্রাইভেটকারের সাথে গরু বোঝায় ট্রাকের সংঘর্ষ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরু বোঝায় ট্রাকের সাথে বিয়ের প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কোষাঘাটায় এঘটনা ঘটে। সংঘর্ষে হতাহতের খবর পাওয়া না গেলেও প্রাইভেটকারে থাকা বর এবং চালক হালকা আহত হয়েছেন। পরে প্রাইভেটকার এবং ট্রাকটি আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মেহেরপুর থেকে বরযাত্রী নিয়ে দুইটি বাস এবং একটি প্রাইভেটকার ঝিনাইদহের কোটচাঁদপুরে যাচ্ছিলো। রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদার কোষাঘাটায় পৌছুলে শিয়ালমারী হাট থেকে আসা গরু বোঝায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ডান দিকের সামনের চাকা দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারে থাকা বর এবং চালক হালকা আহত হয়েছেন। তবে বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার কারণে বরকে বাসে উঠিয়ে কোটচাঁদপুরে দেয়া হয়। অপরদিকে, সংঘর্ষের ঘটনায় গরু বোঝায় ট্রাক (রাজশাহী-ট- ৫৩২৮) এবং প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো-ভ- ০২-১০৫৩) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)