ঝিনাইদহে জেলার মান উন্নয়ন সেমিনারে সমস্যা সমাধানের তাগিদ

আপলোড তারিখঃ 2017-02-28 ইং
ঝিনাইদহে জেলার মান উন্নয়ন সেমিনারে সমস্যা সমাধানের তাগিদ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও জাইকার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএটিসি’র পরিচালণা পর্ষদের সদস্য ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ। উপস্থিত ছিলেন বিপিএটিসি পরিচালক মল্লিক সাঈদ মাহবুব, উপ-পরিচালক আব্দুল কাদের, মোতাহের হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে উন্মুক্ত আলোচনায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো: মনিরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেনসহ অন্যন্যেরা বক্তব্য রাখেন। সেসময় জেলার সরকারি দপ্তরের নানা সমস্যা খুঁজে বের করে তার পর্যায়ক্রমিক সমাধানের মাধ্যমে সেবা সহজীকরণ করার জন্য কাইযেন পদ্ধতি প্রয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)