ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: `নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি` এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা ও জীবননগরে তিন দিনব্যাপী এ সেবা সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপি প্রাণি সম্পদ সেবা সপ্তাহ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শেষ দিনে স্কুল ফিডিং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং (ডিম) ও ১ কাপ করে দুধ খাওয়ানো হয়েছে। সেই উপলক্ষে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান প্রত্যেক শিক্ষার্থীকে ডিম ও ১ কাপ দুধ খাওয়ায়ে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নূর ইসলাম, প্রধান শিক্ষক আবেদা সুলতানা, সহকারি শিক্ষক নাসরিন আক্তার মাহমুদা পারভীন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ অলম মন্টু ও খ. হামিদুল ইসলাম আজমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। জীবননগর অফিস জানিয়েছে, ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে জীবননগর উপজেলায় ৩দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ এর সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে বাচ্চাদের পুষ্টি সম্মত দুধ খাওয়ানোর মধ্যে দিয়ে সেবা সপ্তাহ’র সমাপ্তি হয়। গতকাল সকাল ৯টায় জীবননগর উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে পেয়ারাতলা সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুল ফিডিং দুধ খাওয়ানোর মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তী হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশষে অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পেয়ারাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ, দৈনিক সময়ের সমীকরণ’র জীবননগর ব্যুরো প্রধান জিএ জাহিদ বাবু, সৈলিম উদ্দীন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
