নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া নিউ মডেল কলেজের সামনে থেকে সন্ধ্যারাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় গরুর হাট থেেেক ফেরা ৫জন গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ প্রায় ৪ লাখসহ মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল। জানা গেছে, গতকাল সোমবার চুয়াডাঙ্গার ডুগডুগী বাজার থেকে ব্যবসার গরু কেনার জন্য ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রফিউদ্দিনের পুত্র ই¯্রাফিল, পাঞ্জু মন্ডলের পুত্র খেদের আলী, বদর উদ্দীনের ছেলে জলিল, জাহাদ আলীর পুত্র রফিকুল ডুগডুগী গরুর হাট থেকে গরু না কিনে নগদ টাকাসহ ফিরছিলো। পথিমধ্যে আনুমানিক সন্ধ্যা ৭টার সময় বড়শলুয়া নিউ মডেল কলেজের সামনে মোল্লাগাড়ি ব্রীজের সন্নিকটে পৌছালে রাস্তায় কলাগাছ ফেলা ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত্ব এই ডাকাতি ঘটনা ঘটায়। চালকসহ ৫জন সাংবাদিকদের জানায় আমাদের কাছে থাকা গরু কেনার প্রায় ৪ লাখ ও মোবাইল ডাকাতরা ছিনিয়ে নিয়েছে। গাড়ির ড্রাইভার ইস্রাফিলসহ গাড়ীতে থাকা আমাদের ৫জনকে বেধরক পিটুনী দেয় ডাকাতরা। এসময় গাড়ী চালক ইস্রাফিলসহ দু’জন গুরুতর আহত হয় বলে জানা গেছে। গাড়ি থামিয়ে ছিনতাইকালিন সময়ে বাড়ী ফিরছিলো ৬২নং আড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র ও তিতুদহের গোলাপনগরপাড়ার রহমানের পুত্র আল আমিন। এসময় ডাকাতরা তাদের পথরোধ করে বিকাশের কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও আল আমিনের কাছে থাকা স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয় এবং মারধর করে বলে তারা জানায়। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মল হক দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ডাকাতদলটি ধরতে অভিযান পরিচালনা করেন এবং স্থানীয় পুলিশ ক্যাম্প গুলোকে অধিকহারে অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন।
