বাসচালক জামিরের যাবজ্জীবন ও ট্রাকচালক মিরুর ফাঁসির রায়ের প্রতিবাদে ঢাকায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দের জরুরী বৈঠক আজ থেকে দেশব্যাপী পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি : দূ:সহ যন্ত্রণায় জনসাধারন

আপলোড তারিখঃ 2017-02-28 ইং
বাসচালক জামিরের যাবজ্জীবন ও  ট্রাকচালক মিরুর ফাঁসির রায়ের প্রতিবাদে ঢাকায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দের জরুরী বৈঠক আজ থেকে দেশব্যাপী পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি : দূ:সহ যন্ত্রণায় জনসাধারন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিকেরা। গত ৭দিন যাবত খুলনা বিভাগের ১০ জেলায় বাসচালক জামিরের যাবজ্জীবন কারাদন্ডাদেশের প্রতিবাদে অব্যাহত পরিবহন ধর্মঘটের পর গতকাল ঢাকা জেলা ও দায়রা জজ আদালত-৫ এ এক ট্রাক ড্রাইভারের মৃত্যুদন্ডাদেশের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শুধু ১০ জেলা নয় সারাদেশে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়। বাসচালক জমির হোসনের যাবজ্জীবন কারাদ- এবং ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদ-াদেশের রায়ের প্রতিক্রিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আজিজুল আলম মন্টু। গতকাল সোমবার রাতে এ নিয়ে রাজধানীতে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে রুদ্বদ্বার বৈঠক হয়। বৈঠকের পর মোবাইলে এক শ্রমিকনেতা বলেন, একজন শ্রমিকের যাবজ্জীবন কারাদ-ের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট করছিলো। তারা গাড়ি চালাচ্ছিলো না। হঠাৎ করেই আজকে আরেকটি সড়ক দুর্ঘটনায় ড্রাইভারের ফাঁসির রায় হওয়ায় আরও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে আমরা বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছি। তাই আগামীকাল ভোর ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। গতকালের রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্য্যকরী সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ খান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম দুদু, সহ-সভাপতি এম. জেনারেল ও যুগ্ম-সম্পাদক মোতাহার হোসেন প্রমূখ। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও অচলাবস্থা অব্যাহত ছিলো। সোমবার সারাদিন খুলনা থেকে দূরপাল্লার কোনো বাস-ট্রাক ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে যশোর, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও মোংলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই দাবিতে চুয়াডাঙ্গার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে সোমবার ষষ্ঠ দিনের মতো দূরপাল্লার বা অভ্যন্তরীণ পথে কোনো যানবাহন চলাচল করেনি। এছাড়া দর্শনায় দফায় দফায় বিক্ষোভ মিছির করেছে শ্রমিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদ-ের প্রতিক্রিয়ায় রোববার থেকে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি। গতকাল সাভারে খোদেজা বেগম (৩৮) নামের এক নারীকে ট্রাক চাপা দিয়ে খুন করার মামলায় ট্রাক চালক মিরুর রায়ের প্রতিবাদে এই অব্যাহত পরিবহন ধর্মঘট ও কর্মবিরতি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)