চুয়াডাঙ্গায় হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-02-27 ইং
চুয়াডাঙ্গায় হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তার দ্রুত সুস্থ্যতা কামনায় গতকাল পৌর ১নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর কেদারগঞ্জস্থ জামে মসজিদে রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম সাহেব। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ১নং ওয়ার্ড আ.লীগের উপদেষ্টা আজিজুল হক, ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি সাইফুল ইসলাম মিনু, ৩নং ওয়ার্ড সহ-সভাপতি মো: ওমর আলী, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: রমজান আলী চান্দু, ৩নং ওয়ার্ড সহ-সভাপতি মো: শুকুর আলী, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি মো: আসমান উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো: আবুল কালাম আজাদ টমাসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)