ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের একুশে নাট্যমেলা ৬ষ্ট দিনে কবিতা আবৃতি, দেশাত্ববোধক গানের সাথে নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ওপার বাংলার রবিন্দ্রনগর সংগঠনের নাটক পরিবেশিত হয়েছে। গতকাল নাট্যমেলার ৬ষ্ঠ দিনে প্রতিদিনের ন্যায় শিশু, কিশোর, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষের ব্যাপক সমাগম ঘটে। বিকাল ৪ টায় দর্শনা অংকুর আর্দশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় একুশের ঐক্যতানে আজ বাঙ্গালী বিশ্বমানে স্লোগানে আলোচনা সভায় অনির্বান থিয়েটারের সদস্য বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংস্কৃতিক কর্মী কাউসার জামী। আলোচনা শেষে নির্ধারিত শিল্পীদের পরিবেশনায় লোক সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে বিকাল সাড়ে ৪টায় দর্শনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। কবিতা আবৃতি করেন উম্মেজামান সানজিদা ও মাহি ওয়ার তাজ। একক সংগীত পরিবেশন করে উৎসব সাহা ও রিফাত হোসাইন নুহাশ, নৃত্য পরিবেশন করেন, আলিফ নারসিহ, দিঘি ভাদুরী, কাব্য গায়েন, সানজিদা ইসলাম সেজুতী, দ্বিবাসেন, মহিনী অথৈই ও নেহা এবং ছড়াগান করে পরশা। অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন এ এলাকার স্কুল কলেজের পরিবেশনা গুলো আমাদের নতুন অভিজ্ঞতা। আগামীতে আমরা আরো নতুন নতুন স্কুল কলেজকে আমাদের নাট্যমেলায় সংযুক্ত করবো। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বেশী বেশী নাটক ও সাংস্কৃকিত চর্চা করার প্রতি আহবান জানান তিনি। এরপর সন্ধ্যা ৭টায় পলাশ, তৃষ্ণা, সালমা খাতুন, জিনিয়া ও কাষ্টমস সুপার মোস্তফা কামাল চৌধুরী এর পরিবেশনায় লোক সংগীত পরিবেশিত হয়। বাদ্যযন্ত্রে ছিলেন ইসরাইল হোসেন খান, আব্দুল ওয়াদুদ শাহ কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা, আরিফ, বুলবুল আহম্মেদ, বশির আহম্মেদ হিটু ও আব্দুর রহমান। সাড়ে ৭টায় সংক্ষিপ্ত আলোচনা শেষে ওপার বাংলার রবিন্দ্রনগর নাট্য সংগঠনের নাটক চক্রব্যূহ পরিবেশিত হয়। একক নাট্য পরিবেশন করেন দানি কর্মকার। আবহ সংগীতে ছিলেন সুবল কর্মকার ও সংগীত জানি। অনুষ্ঠানটি সার্বক্ষানিক পরিচলনা করেন জেসমিন আক্তার পপি ও শফিউল ইসলাম রাজু।
