চুয়াডাঙ্গা-আলামডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ রোয়াকুলির মাঠ নামক স্থানে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষ আলমডাঙ্গার বই ব্যবসায়ী ছানোয়ার নিহত ও আহত ৩

আপলোড তারিখঃ 2017-02-25 ইং
চুয়াডাঙ্গা-আলামডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ রোয়াকুলির মাঠ নামক স্থানে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষ আলমডাঙ্গার বই ব্যবসায়ী ছানোয়ার নিহত ও আহত ৩ ছবির ক্যাপশন:

`IMG_20170224_224210_365`নিজস্ব প্রতিবেদক/আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-আলামডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ রোয়াকুলির মাঠ নামক স্থানে মোটরসাইকেল ও মোটর চালিত পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষে আলমডাঙ্গার বই ব্যবসায়ী ছানোয়ার হোসেন (৩৫) নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত ছানোয়ার হোসেন আলমডাঙ্গা শহরের আদর্শ লাইব্রেরীর সত্বাধিকারী এবং কালিদাসপুরের সুন্নত আলীর ছেলে। আহতরা হলেন পাখিভ্যান চালক একই উপজেলার গড়গড়ী গ্রামের শহিদের ছেলে ছানোয়ার (২৮), মুন্সীগঞ্জের কামরুজ্জামানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০) ও গোয়াবাড়ী গ্রামের মৃত হারেজের ছেলে আব্দুল লতিফ (৩৫)। জানা গেছে,আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের সুন্নত আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৩) গতকাল রাত সাড়ে ৭টার দিকে তার ব্যবহৃত এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আলমডাঙ্গার রোয়াকুলির মাঠের নিকট পৌছে একটি পাখিভ্যানের সাথে মুখোমুখী ধাক্কা লাগে। সাথে সাথে মোটরসাইকেল আরোহী যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে রাস্তার পাশ থেকে আহত যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে  তার মৃত্যু হয়। পাখিভ্যানচালক ও যাত্রীসহ ৩ জনকে মুন্সীগঞ্জ ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন ছানোয়ার হাসপাতালে পৌছানোর আগে মৃত্যুবরণ করেছেন। ছানোয়ারের পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ না করায় পুলিশ তার লাশ ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিলে ছানোয়ারের পরিবার তার লাশ নিয়ে আলমডাঙ্গা দাফন করবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)