চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির নির্বাচন কাল ১৩ পদের বিপরীতে ১৭ প্রার্থী

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির নির্বাচন কাল ১৩ পদের বিপরীতে ১৭ প্রার্থী ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কাল সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বমোট ৪৪জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক পদে সাহিদুর হাসান ফিরোজ, দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ ও কোষাধ্যক্ষ পদে মনোয়ার হোসেন মনু ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ফলে ১৩ পদের বিপরিতে ১৭জন প্রার্থীর ভোটযুদ্ধ কাল শুরু হবে। নির্বাচন কমিশন এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক ও নির্বাচন কমিশনের সদস্য এ্যাডভোকেট এমএম মনোয়ার হোসেন এবং এ্যাডভোকেট আবু তালেবের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)