বাবু দীলিপ কুমার আগরওয়ালার লেখা ‘অদম্য বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
বাবু দীলিপ কুমার আগরওয়ালার লেখা ‘অদম্য বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:

`Print`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতি সন্তান এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা রচিত অদম্য বাংলাদেশ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী ঢাকায় বাংলা একাডেমী আয়োজিত বই মেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৪ এর প্রধান নিবার্হী কর্মকর্তা খন্দকার লুতফুল কবীর পিপিএম, কথা সাহিত্যিক এসএম মোস্তাক আহমেদ খান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার বুলবুল অঅহমেদ পিপিএম ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহেদুজ্জামান টরিক।  এছাড়া শিল্প ও সাহিত্য অঙ্গনের বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন। এবিষয়ে এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, বাস্তবাদী চিন্তা, সামাজিক দ্বায়বদ্ধতা ও জনকল্যানমূলক ভাবনা ও বোধ থেকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে  লিখেছি। বিভিন্ন জাতীয় দৈনিকে এবং সরকারি ও বেসরকারি টেলিভিশনের টক-শোতে কিংবা সেমিনারে যে বক্তৃতা দিয়েছি। তারই সংকলিত ও নির্বাচিত অংশ ছাপা হয়েছে আমার গ্রন্থটিতে। সমস্যা জর্জরিত সে সকল মানুষ গভীর হতাশা নিয়েও সুন্দর সকালের স্বপ্ন দেখে তাদের জন্য বইটি এতটুকু উপকারে আসলেই আমার লেখা স্বার্থক হবে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)