আলমডাঙ্গায় ট্রাক চালক ও মাইক্রোবাস চালকদের সংঘর্ষ: উভয় পক্ষের আহত ২

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
আলমডাঙ্গায় ট্রাক চালক ও মাইক্রোবাস চালকদের সংঘর্ষ: উভয় পক্ষের আহত ২ ছবির ক্যাপশন:

`pictureb-23.02.17.`আলমডাঙ্গায় ট্রাক চালক ও মাইক্রোবাস চালকদের সংঘর্ষ: উভয় পক্ষের আহত ২ আলমডাঙ্গা অফিস: অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘটনায় গতকাল দু’দল পরিবহন শ্রমিকের সংঘর্ষ হয়েছে। হরতালে আটকানো দূরের ট্রাকগুলো টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে মাইক্রো চালকদের এমন অভিযোগে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে  ট্রাক চালক রকিবুল ইসলাম ও মাইক্রো চালক রঞ্জু আহত হয়েছে। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় চলচিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনিরসহ ৫ জন নিহতের ঘটনায় আদালত বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দিলে চুয়াডাঙ্গা জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়া। এ ধর্মঘটের কারনে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গ্ াপশুহাটে বেশ কয়েকটি ট্রাক আটকা পড়ে। গতকাল দুপুরের দিকে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু শেখ মাইক্রো চালকদের নিয়ে পশুহাটে ধর্মঘটের সমর্থনে অবস্থান নেয়। মাইক্রো চালকরা অভিযোগ তোলে ট্রাক চালকরা টাকার বিনিময়ে ট্রাক ছেঢ়ে দিচ্ছে। এ সময় সেখানে থাকা ট্রাক চালক লিটনের সাথে মাইক্রোবাস চালকদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ হলে ট্রাক চালক রাকিবুল রক্তাক্ত জখম হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রনে আনে।  এর পূর্বে রঞ্জু শেখও আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)