পাওনা টাকা চাইতে গিয়ে আদম বেপারীর হামলায় গাংনীতে মা মেয়েসহ আহত-৩

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
পাওনা টাকা চাইতে গিয়ে আদম বেপারীর হামলায় গাংনীতে মা মেয়েসহ আহত-৩ ছবির ক্যাপশন:

`IMG_6714`গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা নওদাপাড়া গ্রামে এক আদম বেপারীর হামলায় মা মেয়েসহ তিন জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে নওদাপাড়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় আহতরা হচ্ছেন রহিদুল ইসলামের স্ত্রী গোলাপী বেগম (৪০), তার মেয়ে রোজিনা খাতুন ও ছেলে রাকিব। জানা গেছে, নওদাপাড়া গ্রামের রহিদুল ইসলামে ছেলে রাকিবুলকে সোদি আরবে পাঠানোর নাম করে একই গ্রামের মজিত মহুরীর ছেলে আদম বেপারীর হারুন  মহুরী প্রতারনার মাধ্যমে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। গতকাল আত্মসাৎ করা টাকা দেওয়ার দিন ছিলো তার। টাকার জন্য গোলাপী বেগম জোর দিলে তাকে ধরে মারধর শুরু করে হারুন গং। এরপর তার মেয়ে আসলে তাকে মারধর করে ছেলে রাকিবুল আসলে তাকেও মারধর করে। একপর্যায়ে গ্রামের লোকজন ছুটে আসলে হারুন পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গতকাল রাতেই রহিদুল ইসলাম বাদি হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেন।  গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, নওদাপাড়ায় পাওয়না টাকা চাইতে গিয়ে একজন মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এঘটনা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)