মেহেরপুরে বিদ্যুত স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
মেহেরপুরে বিদ্যুত স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:

`meherpur

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হাসিবুল ইসলাম (শাওন) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে একটি ভবনের ছাদে পল্লী বিদ্যুতের তারে অসাবধানতাবশত বিদ্যুতায়ীত হয় ওই কলেজ ছাত্র। হাসিবুল ইসলাম শাওন মেহেরপুর কলেজপাড়ার আরিফুল ইসলামের ছেলে এবং সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আশরাফপুর ভুলুঘাটপাগা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শাওনের পিতার মালিকানাধীন কাশেম ডেকোরেশনের মালামাল ভাড়া দেয়। গতকাল সকালে কর্মচারীদের সঙ্গে ডেকোরেশনের মালামাল ফেরত আনতে যায় শাওন। মাহফিল প্রঙ্গণের পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদের উপরে টাঙানো মাইক খুলছিল কর্মচারীরা। এ সময় সে উপরের দিকে উঠলে পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়ীত  হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ নেয়া হয় তার নিজ বাড়িতে। গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর সরকারী কলেজ মাঠে শাওনের জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)