ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ৬১ জন মাদকব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা আত্মসমর্পণ করে পূণর্বাসনের দাবী জানায়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার দাবী মেনে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন। গত মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে তারা আত্মসমর্পণ করে। এর আগে মাদক ব্যাবসায়ীদের আত্মসমর্পণের জন্য তিনদিনের আল্টিমেটাম দেয় পুলিশ। অন্যথায় তাদেরকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির হুশিয়ারি দেন তিনি। তারই প্রেক্ষিতে গত মঙ্গলবার জেলার ৬১ জন মাদকব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে আত্মসমর্পণ করে ব্যবসায়ীরা। এসময় তারা মাদকব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গিকার করে তারা। এসময় মাদকব্যবসায়ীরা তাদের পূণর্বাসনের বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি তাদের পূণর্বাসনের আশ্বাস দেন। বুধবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। মাদক ব্যবসায়ীদের পূণর্বাসনের লক্ষে আগামী ২ মার্চ চুয়াডাঙ্গায় একটি মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেছে জেলা পুলিশ। স্থানীয় বিভিন্ন পেশার স্বচ্ছল ব্যক্তিদের সমন্বয়ে মাদকবিরোধী সমাবেশে পূণর্বাসনের বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামণা করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আসলাম হোসেন, সদর থানার ওসি তোজাম্মেল হক, গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিথা এবং প্রশাসনের কর্মকর্তাসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
