‘মেসি যদি ব্রাজিলে জন্মাত!’

আপলোড তারিখঃ 2017-02-22 ইং
‘মেসি যদি ব্রাজিলে জন্মাত!’ ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক: তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির কৌশল ও সৃষ্টিশীলতায় মুগ্ধ ব্রাজিলের কোচ তিতে। তার আফসোস, এই ফুটবলারের জন্ম ব্রাজিলে হয়নি। ব্রাজিল কোচ তিতে বলছেন, মেসি কেন ব্রাজিলে না জন্মে জন্মালেন আর্জেন্টিনায়! জাতীয় দলের হয়ে এখনো কোনো শিরোপা জিততে পারেননি মেসি। তবু মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর থেকে আলোচনায় আসা এই কোচের। তিতে বলেছেন, ‘আমি তো চাইতামই মেসি ব্রাজিলে জন্মাক । ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, ও এমন একজন প্রতিপক্ষ, আমরা যার মুগ্ধ। ওর প্রতি আমাদের অনেক মুগ্ধতা।’ সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিতে, ‘মেসি দুর্দান্ত। ওর সৃষ্টিশীলতা, স্বাভাবিক ধাঁচের বাইরে কিছু করার ক্ষমতা অসামান্য। ও মাঠে এমন কিছু দেখতে পারে, যেটা আমরা পারি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)