ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন মেহেরপুর জেলা প্রশাসন পক্ষ থেকে সংবর্ধণা

আপলোড তারিখঃ 2017-02-22 ইং
ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন মেহেরপুর জেলা প্রশাসন পক্ষ থেকে সংবর্ধণা ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করেছেন । গতকাল মঙ্গলবার সন্ধ্যা রাতে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের  মফিজুর রহমান মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে  ওই দুজন ভাষা সৈনিককে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । বিশেষ অতিিিথ ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল,পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, সংবর্ধিত ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন বিশ্বাস ।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ । পরে ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন বিশ্বাসকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয় । সংবর্ধিত ওই দুজন ভাষা সৈনিক ১৯৫৬ সালে ২১ ফেব্রুয়ারী উদ্যাপন করাতে গিয়ে পুলিশের হাতে আটক ও বিদ্যালয় থেকে রাজটিকিট পাওয়া (বহিস্কৃত) ৭জনের মধ্যে অন্যতম । এ ঘটনায়  সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)