চুয়াডাঙ্গা খাসপাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মধ্যে এমপি টগরের নগদ টাকা প্রদান এবং টিনসহ চাউল দেয়ার প্রতিশ্রুতি

আপলোড তারিখঃ 2017-02-22 ইং
চুয়াডাঙ্গা খাসপাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মধ্যে এমপি টগরের নগদ টাকা প্রদান এবং টিনসহ চাউল দেয়ার প্রতিশ্রুতি ছবির ক্যাপশন:

আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামে গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি পরিবারের নগত টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রত্যেককে নগত ৬০ হাজার টাকা অনুদান দেন। এছাড়া আজ প্রত্যেক পরিবারকে ১২বান টিন এবং ৬ বস্তা চাউল দিবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময় সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ আ.লীগ সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, তিতুদহ আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নবগঠিত গড়াইটুপি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মতিন খোকন, তিতুদহ আ.লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, তিতুদহ যুবলীগ সভাপতি আহম্মদ হুসাইন রোকন, তিতুদহ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, প্রচার সম্পাদক সাদেক আলী, ইউনিয়র লোকমোর্চার সেক্রেটারি ডা. হাফিজুর রহমান, সেক্রেটারি রাশেদ, তিতুদহ ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি শহিদুল, ৪নং ওয়ার্ড সভাপতি সাজেদুর রহমান ঝন্টু, সুজায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দীন, নবগঠিত গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুদ্দীন ও আ.লীগ নেতা জামির হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)