ছবির ক্যাপশন:
মেহেরপুরে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামীর আত্মসমর্পন
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী মেহেদী হাসান আদালতে আত্মসমর্পন করেছেন। গতকাল সোমাবার দুপুরে তিনি মেহেরপুর বিশেষ স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক মোঃ মাহাবুবুর রহমানের কাছে আত্মসর্মপন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেহেদী হাসান গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের এনামুল হক ঠান্টুর ছেলে। আদালত সুত্রে জানাগেছে, ২০১০ সালের ২৮ এপ্রিল পুলিশ একটি দেশী তৈরী রিভলবার সহ তাকে আটক করে। ঐ মামলায় গত ৭ ফেব্রুয়ারী আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেন।
