ছবির ক্যাপশন:
খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টগর
খেলাধুলা মাদক থেকে দূরে রাখে
আকিমুল ইসলাম:`ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল` এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান রাজু মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি। প্রধান অতিথি বলেন, একমাত্র খেলাধুলা মাদক থেকে দূরে রাখে এবং শরীর ও মন সতেজ রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আমীর মজিদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মদনা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্য পুরষ্কার তুলে দেণ প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দগণ।
