আলমডাঙ্গায় ব্যবসায়ী ইউনুস আলীর মৃত্যু: দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-02-19 ইং
আলমডাঙ্গায় ব্যবসায়ী ইউনুস আলীর মৃত্যু: দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

`Younus

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোডের বিশিষ্ট ব্যবসায়য়ি ইউনুস আলী গতকাল রবিবার রাত ১টার দিকে নিজ বাড়িতে ব্রেন স্টোক করে ইন্তেকাল করেছেন (ইন্না... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর। তার মৃত্যু সংবাদ শুনে বিশিষ্ট ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, আলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, খন্দকার হামিদুল ইসলাম আজম, পাইলট মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বাবলু মিয়াসহ আলমডাঙ্গা ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, ইউনুস আলী বেশ কিছুদিন থেকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, তার ২ মেয়ে এসএসসি পরীক্ষার্থী। পিতার লাশ বাড়িতে রেখেই ২ বোন বিথি ও তিথি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলে যায়। এসময় তাদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)