চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে আলমডাঙ্গায় চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা প্রদান

আপলোড তারিখঃ 2017-02-19 ইং
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে আলমডাঙ্গায় চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা প্রদান ছবির ক্যাপশন:

`IMG_20170219_105413`

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে আলমডাঙ্গায় গতকাল সকাল ১০টায় জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আকিজ গ্রুপের অর্থায়নে দুস্থ, দরিদ্র রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চিকিৎস্য প্রদান করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সেখ সামসুল আবেদীন খোকন। তিনি বলেন, সমাজের বিত্তবানেরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় গরিব, দুস্থদের জীবনটা আরেকটু উজ্জ্বল করে তুলতে পারি। এসময় তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে আগামিতে আমরা চক্ষু শিবিরসহ সমাজের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সৈকত ইসলাম শাহান, কার্য নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর মালিক, চক্ষু বিশেষজ্ঞ ডা: আলি আজম, চক্ষু বিশেষজ্ঞ ডা: ইউনুস, ইউনিট অফিসার শামীম রহমান, জেলা পরিষদ সদস্য আবু মূছা, সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, গোলাম সরোয়ার প্রমুখ। সকাল ১০টা থেকে টাকা ১টা পর্যন্ত প্রায় ৪/৫শ রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা করা হয়। এদের মধ্যে থেকে একেবারে হতদরিদ্রদের বিনামূল্যে চোখের ছানি পড়া অপারেশন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)