সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সফল অস্ত্রোপচার আলমডাঙ্গায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-02-15 ইং
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সফল অস্ত্রোপচার আলমডাঙ্গায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ভারতের চেন্নাই গঙ্গা হাসপাতালে সফল অ¯ো¿পচার হওয়ায় তার সুস্থ্যতা কামনা করে আলমডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা জামে মসজিদে গতকাল বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা কমিটির সদস্য শাহ আলম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা সেলিম খন্দকার, ইলিয়াস হোসেন খান, হাসিবুল হক, জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ ফখর`দ্দিসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় মুসুল্লিবৃন্দ। হুইপ মহোদয়ের সফল অস্ত প্রাচার হওয়ায় সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের ইমাম হাফেজ মাহফুজ কামাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)