জীবননগরের ইটভাটাগুলোই জ্বলছে অবৈধ কাঠ, জ্বলছে শিশুর ভবিষৎ!

আপলোড তারিখঃ 2017-02-15 ইং
জীবননগরের ইটভাটাগুলোই জ্বলছে অবৈধ কাঠ, জ্বলছে শিশুর ভবিষৎ! ছবির ক্যাপশন:

`IMG_7046`

মিথুন মাহমুদ: বাংলাদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই তাই শুধুমাত্র আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না সেটিকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বাংলাদেশে শিশুশ্রম বন্ধ করার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিশুশ্রম বন্ধের জন্য সরকারিভাবে ফ্রি লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। এমনকি প্রথম শ্রেনী হতে এইচএসসি পর্যন্ত ছেলে ও মেয়েদের উপবৃত্তি দিয়ে তাদের পড়াশুনার আর্থিক সহযোগিতাও ব্যবস্থা করেছেন। শিশুশ্রম বন্ধের জন্য প্রতিনিয়িত আন্দোলন সংগ্রাম আর শিশুশ্রমের জন্য বিশেষ দিবস পালন করা হলেও বাস্তব অবস্থা একেবারে ভিন্ন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন ইট ভাটায় শিশু শ্রমিদের কাজ করতে দেখা গেছে। সরেজমিনে গতকাল ভোরে জীবননগর উপজেলার সুবোলপুর গ্রামের লতিফ ইট ভাটায় শারমিন ও শাকিব নামের ১১বছরের দুই শিশুকে কাজ করতে দেখা যায। কি বা তার বয়স এখনও সে পৃথিবীটাকে সুন্দরভাবে উপলদ্ধি করেতে শেখেনি কিন্তু জীবিকার তাগিদে সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইট মাথায় করে বা তৈরী করে জীবিকা নির্বাহ করছে। শুধু লতিফ মিয়ার ইটভাটা নয় জীবননগরসহ এই জেলার শতশত ইটভাটায় শারমিন ও শাকিবের মত অহরহ শিশু শ্রমিকরা খেটে চলেছে নিজেদের জঅবিকার তাগিদে! একটি সুত্রে জানা গেছে, পিতামাতার সাথে এসকল শিশুদের ইট বানানোর কারিগর তৈরী করতে ইটভাটার সর্দারগণ উৎসাহিত করছে। শুধু শিশু শ্রমিক নয় জীবননগর উপজেলার বেশিরভাগ ইটভাটায় অবৈধভাবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষুধী গাছ পুড়ানোর অভিযোগ নতুন নয়। ভাটায় কয়লার ব্যবহার না করে প্রতিনিয়ত হাজার হাজার মণ কাট বা খড়ি দিয়েই চলছে ইটভাটাগুলো। জীবননগর ইটভাটা গুলোতে যেমন অবৈধ কাট জলছে ঠিক তেমনী জ্বলছে হাজার শিশুর ভবিষৎ! শিশুশ্রম বন্ধের বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুর`ল হাফিজের সাথে কথা বললে তিনি বলেন, শিশুশ্রম একটি মারাত্মক অপরাধ, বর্তমান সরকার দেশে শিশুশ্রম বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহন করেছে, যে সমস্থ ইটভাটায় শিশুদের দিয়ে ইট তৈরি এবং অবৈধ কাঠ জ্বলছে, তার প্রমাণ পেলে ইটভাটা মালিকদের বির`দ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)