চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গ্রেফতার দুই হুজি সদস্যকে তিনদিনের রিমান্ড

আপলোড তারিখঃ 2017-02-15 ইং
চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গ্রেফতার দুই হুজি সদস্যকে তিনদিনের রিমান্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে দামুড়হুদা আমলী আদালতে হুজির দুই সদস্যকে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের দুই হুজি সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৬। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)